ঢাকা দক্ষিণের ৭০ ওয়ার্ডে বিএনপির নতুন কমিটি ঘোষণা
ঢাকা মহানগর দক্ষিণের ৭০টি ওয়ার্ডে নতুন কমিটি ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। রবিবার (১৭ এপ্রিল) সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আওতাধীন ৭০টি ওয়ার্ড কমিটি অনুমোদন দিয়েছেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম এবং সদস্য সচিব রফিকুল আলম মজনু।
০৯:৫৫ পিএম, ১৭ এপ্রিল ২০২২ রবিবার